Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে বয়স্ক নারী উদ্ধার

Bangla FMbyBangla FM
৯:৩৭ am ১৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী দুই কাঁকড়া শিকারী জেলে।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম শুনলে তিনি বলেন নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসম্যহীন বলে ধারণা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরা আলমগীর ও রহমান খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাধুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে এনেছি এবং চেয়ারম্যান সাহেবকে বিষয় টা জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি গাবুরা ৯নং সোনা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই ছেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে ছিল। তারা বাড়িতে আশার সময় নাকি এক বৃদ্ধ নারী গাছে ডালে শুয়ে ছিল দেখতে পায়। পরে তাঁরা সেই নারীকে সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে। বর্তমান তিনি অসুস্থ আছে তার বাড়িতে রেখে সুস্থ করা হয়েছে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তারেক রহমান দক্ষিণ এশিয়া ও বিশ্বকে যে বার্তা দিচ্ছেন
  • টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী
  • সিরাজগঞ্জ-২ আসনকে বসবাসযোগ্য গড়ার প্রতিশ্রুতি দিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • বাউফলে বাড়ানি খালের ১১টি স্থানে বাঁধ দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম