Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের দাফন সম্পন্ন 

Bangla FMbyBangla FM
৫:২৬ pm ১৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

  স্টাফ রিপোর্টার

আব্দুস সালাম মোল্লা

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের(৭৮) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে তার মৃতদেহ ফরিদপুরে নিয়ে আসা হয়। বাদ আসর কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে ময়েজমঞ্জিলে পারিবারিক কবরস্থানে মরহুম কামাল ইবনে ইউসুফের কবরের পাশেই দাফন করা হয়। 

এর আগে জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার জ্যেষ্ঠ কন্যা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফ এমন কাউয়ূম জঙ্গি, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ফরিদপুর ড্যাবের  সভাপতি প্রফেসর  ডা. মোস্তাফিজুর রহমান শামীম,  যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, , জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ ছাড়াও সাধারণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার ভোররাত ৫টা ৩০ মিনিটের দিকে তিনি ঢাকার এভারকেয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার স্ত্রী চৌধুরী শায়লা কামাল দু’জনেই ছিলেন শরিয়তপুরের পীর দুদু মিয়ার নাতনি। তারা সম্পর্কে ছিলেন খালাতো ভাইবোন। শরিয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুরের জমিদার বাড়ির সন্তান মরহুম নিজামউদ্দিন আহমেদ চৌধুরীর মেঝো মেয়ে ছিলেন শায়লা চৌধুরী। ১৯৬৯ সালে ফরিদপুরের আরেক জমিদার ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চার কন্যার জনক-জননী তারা। তাঁদের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) শাখার আহ্বায়ক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে ঠিক কী ঘটেছিল মাহদী হাসানের সঙ্গে?
  • প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ ও বইমেলা উদ্বোধন করবেন
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • রমজানে বেনাপোলে নিত্যপণ্যের দাম বেড়েছে, ক্রেতাদের ক্ষোভ
  • সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম