Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেক্সিমকোয় আর ‘তত্ত্বাবধায়ক’ প্রয়োজন নেই: হাইকোর্ট

Bangla FMbyBangla FM
১০:৫২ am ১২, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য নিয়োগকৃত তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করেছেন হাইকোর্ট।

তবে, গত ১০ নভেম্বর প্রতিষ্ঠানটিতে তত্ত্বাবধায়ক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত যথাযথ বলে স্বীকৃতি দিয়েছে আদালত। বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ে বলা হয়, বেক্সিমকো গ্রুপ নিজেই তাদের ব্যবসা পরিচালনা করবে।

একইসঙ্গে, বেক্সিমকোর ঋণসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মুনিরুজ্জামান ও বেক্সিমকোর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল অংশ নেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেয়।

সেইসঙ্গে, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।

Tags: অপরাধদুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি
  • সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ
  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম