Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের চৌগাছায় ছেলের হাতে বাবা খুন

Bangla FMbyBangla FM
১১:৫০ am ০৮, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

মো.মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি  যশোর:

মনির হোসেন, যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোরের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানাগেছে, পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম ৩/৪ মাস আগে তার ছেলে রিমম (২২) কে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমমের সাথে ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। রিমম হচ্ছে নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমমের পিতা দ্বিতীয় বিয়ে করেন।

রিমমের স্ত্রীর সাথে তালাক হবার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সাথে সৎ ছেলের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রিমমের নবাগত স্ত্রী নিয়ে পিতা ও সৎ মায়ের সাথে ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দ্বের কারনে রাতের খাবার খায়নি রিমম। টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই আছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে।

শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমম ধারাল দা নিয়ে পিতা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমম তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম পলাতক রয়েছে।

এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। তিনি বলেন পারিবারিক দ্বন্দ্বের কারনে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags: ছেলের হাতে বাবা খুনপারিবারিক দ্বন্দ্বের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে নবাগত সংসদ সদস্যের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সৌজন্য সাক্ষাৎ
  • হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী
  • বড় ব্যবধানে  ত্রিশালে ধানের শীষের জয়
  • সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপি-জমিয়ত জোটের নিরঙ্কুশ জয়
  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম