Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গাপুরে সিপিবি নারী সেলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Bangla FMbyBangla FM
১১:০৫ am ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

নূর আলম, নেত্রকোণা:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সিপিবি নারী সেলের দুর্গাপুর উপজেলা কমিটির আহ্বায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, সিপিবির নারী নেত্রী সাদিয়া সুলতানা পান্না, সিপিবির শহর শাখার কমরেড মরিয়ম আক্তার এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

আলোচকরা বলেন, সমাজের প্রতিটি স্তরে এখনো নারীরা নানা বৈষম্য ও শোষণের শিকার। কর্মক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তার অভাব, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ সীমিত, পাশাপাশি যৌতুক, বাল্যবিবাহ, গার্হস্থ্য সহিংসতা ও নারীদের প্রতি অব্যাহত নিপীড়ন আজও রয়ে গেছে।

তারা আরও বলেন, “একজন নারীকে আজও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে নানা বাধার সম্মুখীন হতে হয়। বাবা, স্বামী কিংবা সন্তানের পরিচয়ে একজন নারীকে চিহ্নিত করা হয়, যা নারীর আত্মপরিচয়ের সংকট তৈরি করে। সমাজ, পরিবার এমনকি রাষ্ট্রও নারীদের প্রকৃত মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে।”

নারীর অধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গসমতার দাবিতে নারীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “নারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শুধু আইনি কাঠামো তৈরি করলেই হবে না, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারীদের আত্মসচেতনতা বৃদ্ধি করাও জরুরি।”

অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন এবং নারী অধিকার প্রতিষ্ঠায় নিজেদের সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tags: আন্তর্জাতিক নারী দিবস পালিতদুর্গাপুরে সিপিবি নারী সেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে
  • ইরানকে তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার
  • সারিয়াকান্দিতে বণিক সমিতির সঙ্গে ওসির মতবিনিময়
  • রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার
  • গোপালপুরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় ব্র্যাকের সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম