Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানে মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় সিনিয়র আলেমসহ কয়েকজন নিহত

Bangla FMbyBangla FM
১১:৩৯ am ০১, মার্চ ২০২৫
in বিশ্ব
A A
0

শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় দুপুরের নামাজের সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে অন্তত ছয়জন মুসল্লি নিহত এবং ১২ জনের বেশি আহত হয়। ওই অঞ্চলের পুলিশ একথা জানায়।


হাক্কানিয়া মাদ্রাসা খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। এতে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক সম্মানিত ইসলামিক মাদ্রাসাগুলোর মধ্যে একটি। আফগানিস্তানের তালিবানের শীর্ষ নেতারাও আকোরা খাট্টাক শহরের মাদ্রাসায় পড়াশোনা করেছেন।


নিহতদের মধ্যে মাদ্রাসার প্রধান মাওলানা হামিদুল হকও রয়েছেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।


প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোমা হামলার তদন্ত চলছে।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি এই ঘটনাকে ‘কাপুরুষোচিত ও জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।


বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার না করলেও ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক গ্রুপ ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে সন্দেহ করা হচ্ছে।


আফগানিস্তানভিত্তিক এই গোষ্ঠীটি খাইবার পাখতুনখোয়ায় অন্যান্য মাদ্রাসা হামলার দায় নিয়েছে বলে জানায় জাতিসংঘ।


আইএস-কে সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে তালিবান সরকারের সাথে সংশ্লিষ্ট নেতা ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে নিয়মিতভাবে বড় ধরনের হামলা চালিয়ে আসছে।


চলতি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক মূল্যায়নে আইএস-কে ‘সর্ববৃহৎ আঞ্চলিক সন্ত্রাসী হুমকি’ বলে অভিহিত করা হয়।


প্রতিবেদনে বলা হয়, তালিবান কর্তৃপক্ষ ও আফগান ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ছাড়াও আইএস-কে সুদূর ইউরোপ পর্যন্ত হামলা চালায় এবং তারা “আফগানিস্তানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে সক্রিয়ভাবে নিয়োগের চেষ্টা করছিল।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম