Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ০৪, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

জাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার মদনে আলোচিত জাল দলিলের ঘটনা নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে পৌর বিএনপির এক নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দলিল লেখক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত নেতার পরিবারের পক্ষ থেকে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত বনার মিয়া মদন পৌর বিএনপির প্রচার সম্পাদক। বর্তমানে তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকালে বনার মিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে সম্প্রতি আলোচিত জাল দলিলের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দলিল লেখক রহিছ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে রহিছ মিয়া ও তার সহযোগীরা বনার মিয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ছেলে রুজেল মিয়া অভিযোগ করে বলেন, “দলিল লেখক রহিছ মিয়ার নেতৃত্বে একদল লোক পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দলিল লেখক রহিছ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৫ জুন একটি কথিত ভুয়া দলিলের মাধ্যমে নতুন দলিল সম্পাদনের চেষ্টা করা হলে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেটি জব্দ করা হয়। পরে ২৮ জুন সংশ্লিষ্ট দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলিল লেখা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

Tags: অপরাধজাল দলিল নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম