শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ২৭০ পিচ নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিছামত কামারপুকুর গ্রামের শামীম হোসেন (৩১) এবং তাঁর স্ত্রী আদুরী আকতার (২৭)। এসময় বাড়ি তল্লাশি করে ২৭০ পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তার স্বামী স্ত্রী চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

