Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ০৪, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ

জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে। বিরোধী দলের কোনো প্রতিনিধি না থাকায় ১২ সদস্যের কমিটিই প্রথমবারের মতো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি ভবিষ্যৎ বৈঠকের কর্মপরিকল্পনা ও আলোচ্যসূচি নির্ধারণ করা হতে পারে। সংশ্লিষ্টদের মতে, পরবর্তী বৈঠকগুলোতে সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছিল, তার ধারাবাহিকতায় এ কমিটি গঠন করা হয়।

গত ১৩ জুলাই জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব আনা হয়। শুরুতে ১৭ সদস্যের কমিটির পরিকল্পনা করা হলেও বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল তাদের প্রতিনিধি মনোনয়ন না দেওয়ায় আপাতত ১২ সদস্য নিয়েই কমিটির কার্যক্রম শুরু হচ্ছে। ভবিষ্যতে বিরোধী দল সদস্যদের নাম দিলে কমিটি পুনর্গঠনের সুযোগ থাকবে।

সংসদে কমিটি গঠনের সময় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম জানান, কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সদস্যের নাম জমা দেয়নি।

বর্তমান ১২ সদস্যের কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

Tags: কমিটিবিরোধী দলসংশোধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম