Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৬ pm ০৩, অগাস্ট ২০২৬
in রাজনীতি
A A
0
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান

সরকার পতনের দুই বছর পূর্তির দিনে ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

আগামী ৫ আগস্ট নয়া দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন শেখ হাসিনা। আয়োজকদের প্রকাশিত প্যানেল তালিকা অনুযায়ী, সাকিব আল হাসান ছাড়াও এই আন্তর্জাতিক প্যানেলে আরও যুক্ত থাকছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার ফলে তাঁর সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়।

পটপরিবর্তনের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন এবং এই সময়কালে রাজনৈতিক বিষয়ে তেমন কোনো মন্তব্য করেননি। তবে এবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তাঁর অংশগ্রহণের খবর রাজনীতি ও ক্রীড়াঙ্গন—উভয় অঙ্গনেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tags: আওয়ামী লীগবিশেষ নিউজশেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
  • ‘বিয়ের প্রলোভন’ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের নতুন রুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম