Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ০২, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর উদ্ধার

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের একটি ধানক্ষেত থেকে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। স্থানীয় এক সচেতন ব্যক্তির উদ্যোগে সাপটি হত্যার হাত থেকে রক্ষা পায়।

রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গলের হাইল হাওরে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় শ্রমিকরা একটি অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে আতঙ্কিত হয়ে প্রথমে সেটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তারা। তবে স্থানীয় বাসিন্দা মুহিবুর রহমান সবাইকে সাপটি না মারার অনুরোধ জানান এবং উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে বিষয়টি জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানের সচেতনতার প্রশংসা করা হয়। তাদের মতে,তার সময়োপযোগী উদ্যোগের কারণেই একটি বন্যপ্রাণীর জীবন রক্ষা সম্ভব হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,শ্রীমঙ্গলের পাহাড়ি বন ও চা-বাগান এলাকায় প্রধানত ভারতীয় শিলা অজগর এবং মাঝে মধ্যে জালি অজগর দেখা যায়। এ দুটি প্রজাতিই নির্বিষ এবং সাধারণত শান্ত স্বভাবের। তারা বেশিরভাগ সময় ঝোপঝাড়,বনাঞ্চল ও জলাশয়ের আশপাশে অবস্থান করে। প্রাপ্তবয়স্ক অজগরের দৈর্ঘ্য ১০ থেকে ১৮ ফুট বা তারও বেশি এবং ওজন ১৫ থেকে ৩৫ কেজি পর্যন্ত হতে পারে।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন,অজগর বিষধর নয়। শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে চেপে ধরে হত্যা করে এবং ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত মানুষকে এড়িয়ে চললেও খাদ্য সংকট,বন উজাড়,আবাসস্থল ধ্বংস,চা-বাগানসংলগ্ন বনাঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং বর্ষাকালে জলাবদ্ধতার কারণে তারা লোকালয়ে চলে আসে।

তিনি আরও বলেন,অজগর দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন
  • নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস তরিকুল গ্রেফতার
  • অর্থকষ্টে বিক্রি করা ছেলের সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা
  • প্রায় আড়াই যুগ পর শাহজাদপুরে ফিরেছে পাটের সোনালি দিন
  • দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম