Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, আটক সাবেক স্বামী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৩ pm ০২, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
দিনাজপুর বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, আটক সাবেক স্বামী

দিনাজপুর বিরলে সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, আটক সাবেক স্বামী

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)কে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা ক‌রে‌ছে সাবেক স্বামী। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ।

আজ রবিবার ঘাতক সাবেক স্বামী মাহবুবুর রহমানকে আটকের পর দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করেছে বিরল থানা পুলিশ।

গত শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

আগুনে গুরুতর দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মেয়ের নানী মোমিনা বলেন, প্রথমে ছুরি দিয়ে আমার নাত‌নি‌কে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-ইমরান বলেন, হামলাকারী একজন। আমরা তাকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এসে হত্যা মামলা দায়ের করেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজে পাঠানো হয়েছে।

Tags: দিনাজপুরপেট্রোলসাবেক স্বামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন
  • নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস তরিকুল গ্রেফতার
  • অর্থকষ্টে বিক্রি করা ছেলের সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা
  • প্রায় আড়াই যুগ পর শাহজাদপুরে ফিরেছে পাটের সোনালি দিন
  • দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম