Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৫ pm ০১, অগাস্ট ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে ​বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী “ইউনিট সভাপতি সম্মেলন” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইউনিট সভাপতি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

​লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল।

​অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ড. অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। তিনি কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

​”সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের করণীয়” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এরপর জামায়াতের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং দাওয়াতি কার্যক্রম বেগবান করার বিষয়ে মৌলিক আলোচনা করেন উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম।

​সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-সুন্নাহর আলোকে আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা, ঐক্য, ধৈর্য এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। একই সঙ্গে তিনি সমাজকল্যাণমূলক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

​সমাপনী বক্তব্যে উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, “ইউনিটই সংগঠনের প্রাণশক্তি। প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আন্তরিকতা ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”

​সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মোসাররফ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্ল্যাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হায়াতুন্নবী আলী, নিজাম উদ্দিন ও মহসিন, কর্মপরিষদ সদস্য আব্দুল কালাম ভূঁইয়া, মাওলানা ফরিদুল হক, মাওলানা নুরে আলম, মাওলানা ফখরুল ইসলাম (বি.এস.সি.), আবদুল মান্নান মজুমদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

​দিনব্যাপী এ সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। অংশগ্রহণকারী দায়িত্বশীলরা সম্মেলনটিকে সময়োপযোগী ও সফল বলে অভিহিত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
  • ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন ও জাফলং পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ: শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম