Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ০১, অগাস্ট ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

মোঃ শাহজামাল শাওন,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়, মেডিকেল অফিসার ডা. রুকাইয়া রিফাত, ডা. আনিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়সের পর বয়স উপযোগী পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, স্তন্যদানকারী মায়েদের জন্য পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে সহায়ক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। পাশাপাশি দুর্যোগ ও সংকটকালেও শিশুদের মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখতে পরিবার ও সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায় বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালিত হয়। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষা করা।

তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
  • ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন ও জাফলং পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ: শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম