Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪২ pm ০১, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১

ফেসবুকে আপত্তিকর পোস্টে গ্রেপ্তার ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮)। তিনি রাজশাহী নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে নগরের রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী নুর মোহাম্মদ (৩০), যিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই তিনি ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় ২ জুলাই রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার ও ব্ল্যাকমেইলের মুখে পড়েন।

র‌্যাব জানায়, মামলার পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে , আরও কে, কে , জড়িত, সেই বিষয়টা ও বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হচ্ছে ।

Tags: গ্রেপ্তারপ্রধানমন্ত্রীফেসবুক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
  • ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন ও জাফলং পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ: শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম