Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩০ pm ০১, অগাস্ট ২০২৬
in বিনোদন
A A
0
শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা,

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা,

ভারতে ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত জনপ্রিয় দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং সেটে এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আঘাত এতটাই গুরুতর যে, চিকিৎসকদের পরামর্শে তাঁকে টানা ছয় সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে।

এনডিটিভির বরাতে জানা যায়, বর্তমানে রাশমিকার হাতে ‘রাণাবলী’ এবং ‘মাইসা’ নামে দুটি নতুন সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে কঠিন শারীরিক কসরত করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতের কারণে তাঁর নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু (ট্যান্ডন/টিস্যু) পুরোপুরি ছিঁড়ে গেছে।

রাশমিকার এমন চোট দেখে চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ ধরনের মারাত্মক ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের কঠোর অনুশীলনের সময় হতে দেখা যায়।

জানা গেছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে বেশ কিছু জটিল নাচ ও ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য নিজেই করছিলেন রাশমিকা। সেই দৃশ্যগুলোর সঠিক শট দিতে গিয়ে অতিরিক্ত শারীরিক চাপ নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এই চোটের কারণে তাঁর আসন্ন সিনেমাগুলোর চিত্রগ্রহণের কাজ সাময়িকভাবে পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: বিনোদনবিশেষ নিউজশুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
  • নোয়াখালীতে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি, লাখো মানুষের মহাসমাবেশ
  • জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
  • আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম