Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ৩১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

‎স্টাফ রিপোর্টার:
‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুমুমপুর এলাকায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১/০৭/২৬) জুমার নামাজের পর কুমুমপুর বড় জামে মসজিদ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হোসেন, বিএনপি নেতা নাফিজ খান, জার্মান প্রবাসী মো. রাজন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান মুকুট, সমাজসেবক আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

‎সমাবেশে এক বক্তা তার বক্তব্যে দাবি করেন, মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে লেনদেন পরিচালনা করায় তাদের শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নিয়ে নানা অভিযোগ থাকলেও এসব বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎বক্তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে হবে। পাশাপাশি মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং জুমার খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎তারা আরও বলেন, শুধুমাত্র সভা-সমাবেশ করলেই মাদক নির্মূল হবে না; প্রত্যেক ব্যক্তি, পরিবার ও সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিকভাবে মাদককে নিরুৎসাহিত করা, তরুণদের সুস্থ সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক জনসচেতনতা গড়ে তোলাই হতে পারে এ সমস্যা মোকাবিলার কার্যকর উপায়।

‎বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ”—এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
‎সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে মানববন্ধনে অংশ নেন এবং মাদক প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Tags: মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরীক্ষায় ভালো নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব অধ্যক্ষের
  • মাদক সেবনের দায়ে ৩ মাসের কারাদন্ড
  • সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
  • ফের ভারি বৃষ্টির আভাস
  • গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম