অমৃত জ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ:
প্রেম মানে কোন বাধা,সাত সাগর পাড়ি দেয়াই স্বাভাবিক,এটি নয়তো নয়কো, অবাস্তব নয়তো কোন ধাধা।হ্যা এটাই বাস্তব হয়েছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পার্শ্ববর্তী পাইকুরাটি ইউনিয়ন গাছতলা বাজার সংলগ্ন ভাটগাও গ্রামের বাঙ্গালী যুবতী ও চীনা যুবকের জীবনে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় তরুণী নাজমীন আক্তার (২০)ও চীনা যুবক ওয়্যাং সুলিন(৩০)এর।
এবং ভালবেসে ধর্মান্তরিত হয়ে চীনা যুবক
বাংলাদেশের মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বর্তমানে চীনা যুবক ওয়্যাং সুলিনের নাম পরিবর্তন করে নতুন নাম মো.নুর উদ্দীন।
বাঙ্গালী তরুণী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাও গ্রামের মোঃনাজিম উদ্দিন ও মোছাঃসেলিনা আক্তার দম্পত্তির একমাত্র কন্যা নাজমিন আক্তার লিজা।তরুণীর পিতার পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলায় ফার্ণিচার ব্যবসায়ী ও দৌলতপুর এলাকায় বসবাস।নাজমীন আক্তার লিজা মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
চীনা যুবক চীন দেশের লুবেই প্রদেশের লুরাং জেলার বাপু গ্রামের বাসিন্দা ওয়্যাং কিমিং ও জেং জিমো দম্পত্তির পুত্র।ওয়্যাং সুলিন পেশায় একজন ব্যবসায়ী।
ফেসবুকে পরিচয়ের পর লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক এবং একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি যারযার পরিবারকে জানালে উভয় পরিবারের সম্মতি সাপেক্ষে বিগত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন।২১জুলাই ইসলাম ধর্ম গ্রহণ এবং লিজার সঙ্গে আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিটের করে বিয়ে সম্পন্ন হয়।৩০জুলাই গায়ে হলুদানুষ্ঠান,৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে কনের পরিবার।খুব শিগ্রই নবদম্পতি কাগজাদি পরিপাটি করে দুজনেই পারি দিবেন চীন দেশে।

