Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:৫২ am ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী পটুয়াখালী

রাঙ্গাবালী সদর কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী )  সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওবায়দুল কবির (নিপু মাষ্টার) এর সভাপত্বিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার (বাচ্চু মাষ্টার) এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার। 

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ শফিকুল আজম, কোডেক সপ্নের ঠিকানা প্রকল্প ব্রিজ স্কুলের সুপার ভাইজার মারিয়া আক্তার রাখি, চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  ফিরোজ আলম মুন্সি, রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক  মোঃ সোহেল রানা, জামায়াতে ইসলাম রাঙ্গাবালী ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ বেল্লাল গাজী।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির লক্ষে  বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। 

প্রদান অতিথির বক্তব্যে, মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা দাখিল সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী রাঙ্গাবালী ইউনিয়নের আমির মাওলানা মো তহসিন। 

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সহ  সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এবছর কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা দিবে ৭৩ জন শিক্ষার্থী।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম