Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাজিল দলে আর নেই নেইমার, দানিলো ও ক্যাসেমিরো: আনচেলত্তি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ৩০, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
ব্রাজিল দলে আর নেই নেইমার, দানিলো ও ক্যাসেমিরো আনচেলত্তি

ব্রাজিল দলে আর নেই নেইমার, দানিলো ও ক্যাসেমিরো আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর দল পুনর্গঠনের পরিকল্পনায় নেমেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, এবার থেকে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়েই ভবিষ্যতের ব্রাজিল দল গড়ে তোলা হবে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে–কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ২০২৬ বিশ্বকাপের মধ্য দিয়েই ব্রাজিলের একটি সফল প্রজন্মের অধ্যায় শেষ হয়েছে। তার ভাষায়, নেইমার, দানিলো ও ক্যাসেমিরোসহ বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সময় শেষ। এরই মধ্যে নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যদিও ৩৫ বছর বয়সী দানিলো ও ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানাননি, তবে আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট, ভবিষ্যতে তাদের আর জাতীয় দলের পরিকল্পনায় রাখা হচ্ছে না।

২০২৮ কোপা আমেরিকায় চোখ রাখছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করবো, যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে। আমি ২০৩০ সালের বিশ্বকাপের কথা বলছি না। প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।’

গোলরক্ষকের জায়গাতেও ভবিষ্যতের কথা ভাবছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের নতুন গোলরক্ষকদের দেখা উচিত। ব্রাজিলিয়ান লিগে তরুণ গোলরক্ষকররা খেলছেন। নতুন গোলরক্ষকদের নিয়ে খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই আমাদের পরিকল্পনা।’

Tags: ২০২৬ বিশ্বকাপবিশেষ নিউজবিশ্বচ্যাম্পিয়নব্রাজিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও, কর্মকর্তা প্রত্যাহার
  • মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি
  • নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
  • শ্রীমঙ্গলে দুই বিষহীন সাপ উদ্ধার, আতঙ্কে একটি হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম