Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ৩০, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে

১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে

হলিউড অভিনেতা ও সংগীতশিল্পী জ্যারেড লেটোকে ঘিরে নতুন করে যৌন অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। বিবিসির প্রামাণ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ মোট ১০ জন নারী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের মধ্যে ৯ জনই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

প্রামাণ্যচিত্রে থাকা চারটি অভিযোগ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সম্ভাব্য অপরাধের পর্যায়ে পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে অস্কারজয়ী এই অভিনেতা সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কখনো কাউকে যৌন নিপীড়ন করেননি এবং এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এক নারী দাবি করেছেন ১৭ বছর বয়সে একটি মোটেলের বাথরুমে লেটো তাঁকে যৌন নিপীড়ন করেন। আরেকজনের অভিযোগ, ১৯ বছর বয়সে তিনি লেটোর কাছ থেকে যৌন সহিংসতার হুমকি পান। তৃতীয় এক নারীর দাবি, ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় তাঁর সঙ্গে লেটোর যৌন সম্পর্ক হয়, যদিও সে সময় রাজ্যে সম্মতির আইনি বয়স ছিল ১৮ বছর।

এছাড়া আরেক নারী অভিযোগ করেছেন, ১৬ বছর বয়সে লেটো তাঁকে একাধিকবার যৌন ইঙ্গিতপূর্ণ ফোনকল করেন এবং অন্তত একবার যৌন সম্পর্কের প্রস্তাব দেন। এসব অভিযোগের বিষয়ে লেটোর পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

বিবিসির দাবি, চতুর্থ ওই নারীর কাছে এমন একটি গোপনীয়তা চুক্তি (এনডিএ) ছিল, যাতে সই করলে লেটোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারতেন না। তবে তিনি সেই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানান।
এ ছাড়া আরও চার নারী অভিযোগ করেছেন, অল্প বয়সে তাঁদের সঙ্গে লেটো নিয়মিত ‘অস্বাভাবিক’ ও ‘অত্যন্ত যৌন ইঙ্গিতপূর্ণ’ফোনালাপ করতেন।

বিবিসি জানিয়েছে, অভিযোগকারী কয়েক নারীর বক্তব্য তাঁদের সে সময়কার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে ছবি ও বার্তাও পর্যালোচনা করা হয়েছে, যা তাঁদের বর্ণনাকে সমর্থন করে বলে সম্প্রচার সংস্থাটির দাবি।

প্রামাণ্যচিত্রে লেটোর ব্যান্ডের সাবেক দুই কর্মীও কথা বলেছেন। তাঁদের দাবি, কিশোরী–ভক্তদের সঙ্গে লেটোর মেলামেশার ধরন নিয়ে দলের কর্মীদের মধ্যে অস্বস্তি ছিল। কখনো কখনো তাঁদের ব্যাকস্টেজে, ড্রেসিংরুম বা রেকর্ডিংয়ের বাড়িতে আমন্ত্রণ জানানো হতো বলেও অভিযোগ করেন তাঁরা।

একজন বলেন, ‘আমাদের সবারই মনে হতো, বয়সের ব্যবধানটা খুব বেশি।’

এটি জ্যারেড লেটোর বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। গত বছর লস অ্যাঞ্জেলেসের ডিজে অ্যালি টেইলজ প্রকাশ্যে অভিযোগ করেন, ১৭ বছর বয়সে লেটো তাঁর প্রতি যৌন অসদাচরণ করেছিলেন। পরে আরও কয়েকজন একই ধরনের অভিযোগ নিয়ে সামনে আসেন।

২০২৫ সালের জুনে এয়ার মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে ৯ নারী বছরের পর বছর ধরে লেটোর অনুপযুক্ত আচরণের অভিযোগ তোলেন। সেবারও সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিনেতা।

বর্তমান অভিযোগগুলোর ক্ষেত্রেও লেটোর অবস্থান অপরিবর্তিত। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা।

Tags: অস্কারজয়ীডার্ক সিক্রেটবিনোদনযৌনহলিউড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জন্মদিনের তারিখই জানতেন না, আবেগঘন স্মৃতি ভাগ করলেন ধানুশ
  • দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই ক্ষমা চাইলেন ইতালির কোচ মানচিনি
  • সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী
  • আজ থেকে আমি আর কোনো কথা বলব না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম