Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্র–প্রশাসনে প্রত্যাশিত পরিবর্তন না দেখে হতাশ মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৯ pm ৩০, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
রাষ্ট্র–প্রশাসনে প্রত্যাশিত পরিবর্তন না দেখে হতাশ ফখরুল

রাষ্ট্র–প্রশাসনে প্রত্যাশিত পরিবর্তন না দেখে হতাশ ফখরুল

জুলাই গণ-অভ্যুত্থানের পরও রাষ্ট্র ও প্রশাসনে প্রত্যাশিত পরিবর্তন দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, সরকারে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, প্রশাসনের পুরোনো সংস্কৃতির উল্লেখযোগ্য পরিবর্তন এখনো হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস এলাকায় তথ্য ভবনের মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অতীতে ঘুষ ও অনিয়মের সঙ্গে জড়িত অনেকের মানসিকতার পরিবর্তন হয়নি। প্রশাসনের বিভিন্ন স্তরে আগের সংস্কৃতি এখনো বিদ্যমান বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, অনেকেই কেবল পরিচয় বদলে নতুনভাবে সামনে আসছেন।

তিনি বলেন, রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন দেখতে চেয়েছিলেন, কিন্তু এখনো সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টান্ত গড়ার চেষ্টা করছেন। সেই উদ্যোগ সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থান—দেশের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে মানুষের আত্মত্যাগ রয়েছে। শহীদদের ত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন প্রতিষ্ঠিত হবে।

তিনি একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক ও তরুণবান্ধব বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক নেতৃত্ব ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন সর্বজনীন রূপ পায় এবং স্বৈরাচার পতনের পথ তৈরি হয়।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আবদুল হাকিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন বক্তা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী এবং ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতার বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

Tags: প্রশাসনফখরুলরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জন্মদিনের তারিখই জানতেন না, আবেগঘন স্মৃতি ভাগ করলেন ধানুশ
  • দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই ক্ষমা চাইলেন ইতালির কোচ মানচিনি
  • সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী
  • আজ থেকে আমি আর কোনো কথা বলব না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম