Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৫ pm ৩০, জুলাই ২০২৬
in আবহাওয়া
A A
0
নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস

নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আগামী পাঁচদিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে রাজধানীতে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে, ফলে গরমের তীব্রতা কিছুটা কমার আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে অবস্থান করা গভীর নিম্নচাপটি বর্তমানে ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম দিকে সরে দুর্বল হতে পারে। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ও শনিবার (১ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দুটি দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সার্বিকভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Tags: ঝড়-বৃষ্টির আশঙ্কানিম্নচাপরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৭০% ভূমিকম্প ঝুঁকি, তাই বিকল্প রাজধানীর পথে জাপান
  • আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের এমবোলোর লাল কার্ড নিয়ে মুখ খুললেন রেফারি
  • মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী
  • পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০.৮৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত
  • ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম