Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলা: ২২ ধারায় জবানবন্দির পর আরো দুজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৬ pm ৩০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলা: ২২ ধারায় জবানবন্দির পর আরো দুজন গ্রেপ্তার

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলা: ২২ ধারায় জবানবন্দির পর আরো দুজন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুলাই) রাতে শেখর বাজার থেকে তাঁরা শেখ (৬০) বাবুল শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ২ জনের বাড়ী শেখর গ্রামে।

ধর্ষণের ঘটনায় ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে। ধর্ষণে অন্তস্বত্বার হওয়ার ঘটনা জানাজানি হলে গত শনিবার রাতে পিতা-মাতাহীন ওই নারীর ভাষ্য অনুযায়ী তার আত্মীয় সুজন মোল্যা বাদী হয়ে একই গ্রামের মেহেদীকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং ২০। মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। রোববার (২৬ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্তস্বত্বা নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরে আদালতে ওই প্রতিবন্ধী ২২ ধারা জবানবন্দিতে শেখর গ্রামের তারা শেখ ও বাবুল শেখের নাম বলে। পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করেন।

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৪০) দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে আসামীরা। ধর্ষনের ফলে ওই নারী অন্তস্বত্বা হয়ে পড়ে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রশিদ বলেন, প্রথমে ওই নারীর ভাষ্যমতে মেহেদীকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা হয়। পরে আদালতে ২২ ধারাই ওই ভিকটিম আরো দুজনের নাম বলে। সে দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে গ্রেপ্তার করে গত রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে আদালতে ২২ ধারাই ভিকটি আরও দুজনের নাম বলে তাদেরকেও বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামিকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তঃসত্ত্বা মায়েদের অপ্রয়োজনীয় সিজার এড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • রাঙ্গামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫
  • জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম