Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ২৯, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার সাভারের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ, সহ-সভাপতি জনি দেওয়ানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় তমিজ উদ্দিন বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tags: ছাত্রদলছাত্রদলের নেতা-কর্মীরাসাভারসাভারবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চুয়াডাঙ্গায় রেললাইনের পাশে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 
  • ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা,ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
  • ‎মুন্সীগঞ্জে খাল পুনঃখনন শেষ না হওয়ায় টাকা সরকারি কোষাগারে ফেরত ‎
  • হামের প্রকোপে বান্দরবানে প্রশাসনের উদ্যোগে জরুরি সেবায় যুক্ত হলো অ্যাম্বুলেন্স
  • ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েই নতুন চাপে নেতানিয়াহু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম