Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫৯ pm ২৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে নারীসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একজন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে অপরজন আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারা হলো উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রিমি আক্তার ও মনিয়ন্দ ইউনিয়নের উত্তর টনকি এলাকার মাফুজ মিয়া। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের জাহিদ একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকে সে প্রায় সময় স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করতো। কোন কোন সময় স্ত্রীর উপর হাত তোলত। স্বামীর অত্যাচার সহ‍্য করতে না পেরে সবার অজান্তে মঙ্গলবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ইউপি সদস্য কাজী ইউসুফ মিয়া বলেন লোকজনের মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুর মরদেহ দেখতে পাই। যতটুকু জেনেছি সে একজন মাদক সেবি ছিল। একারণেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

অপর দিকে মনিয়ন্দ ইউনিয়নের টনকি এলাকার মাফুজ মিয়া কয়েক মাস আগে ব্রেইন স্ট্রোক করে। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন । সোমবার সন্ধ্যায় সবাই অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন দীঘিরপাড় আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: জাবেদ উল ইসলাম বলেন, পৃথক দুই স্থান থেকে এক নারীসহ দুটি মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত কারণ জানা যাবে।

Tags: ব্রাহ্মণবাড়িয়ায়মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম