Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫৩ pm ২৮, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক সফর।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবারের জাতিসংঘ অধিবেশনটি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ফলে প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের উন্নয়ন কৌশল, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বক্তৃতা প্রদান করবেন, তখন বিশ্বসভার সভাপতির আসনে অবস্থান করবেন বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেওয়া ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক ও গুরুত্বপূর্ণ পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tags: প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম