Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনগরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩০ pm ২৮, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
রাজনগরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজনগরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের রাজনগরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত হুমায়ুন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা আছদ্দর মিয়ার ছেলে।
র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজনগর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রাতেই তাকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হুমায়ুন মিয়া রাজনগর উপজেলার কাশিপুর গ্রামের কয়ছর মিয়ার একটি ফিশারিতে কর্মরত ছিলেন। গত শনিবার সকালে পাশের বাড়ির সাত বছর বয়সী শিশুটি সেখানে গেলে অভিযুক্ত তাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতেই তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালালেও তিনি আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূঁইয়া বলেন,শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত হুমায়ুন মিয়াকে র‌্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম