অমৃত জ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা মাকসুদা বেগমের শৈল্পিক হাতের নিপুণ ছোঁয়ায় চালের গুঁড়া দিয়ে তৈরী করছেন পাকন পিঠা।এবং হাতের সুইতায় বিভিন্ন নকশিকাঁথা।
শুধুমাত্র আতপ চালের গুঁড়া আর পরিমাণ মতো লবণের মিশ্রনেই হাতের কারিগরিতে বাহারী নানান নকশা কেটে নিজ বাসায় বসেই তৈরি করছেন,পাকন পিঠা,বৌপঠা,জামাই পিঠা সহ নানান বাহারি খাবার।পিঠাগুলোর বৈশিষ্ট্য হলো খম্বিরগুলে হাতে নকশা করার পরে তেলে ভেজে রৌদ্রে শুকিয়ে নিতে হয়।তারপরে পুনরায় হলকা গরম তেলে ডুবিয়ে মিষ্টির গরম সিরায় ডুবিয়ে আধা ঘন্টা রাখার পর পরিবেশ করা হয়।এর পাশাপাশি নকশীকাঁথা,কুষিকাটা সুইদিয়ে পোষাকদির হাতা,লেইছ,টুপি,নকশি চাদর,সুফা ও বালিশের কাভার,জামায় নকশা করণের কাজ।উপজেলা সদরের নারী উদ্যোক্তা মাকসুদা বেগম পর্যাপ্ত সহযোগীতা পেলে এলাকার অধিকাংশ বেকার নারীদেরকে কাজে লাগাতে পারবেন এমনটাই প্রত্যাশা করছে সাহসী নারী মাকসুদা।

