Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেপুটি স্পিকারের জাল ডিও পত্র নিয়ে সতর্ক করল জাতীয় সংসদ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৪ pm ২৭, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
ডেপুটি স্পিকারের জাল ডিও পত্র নিয়ে সতর্ক করল জাতীয় সংসদ

ডেপুটি স্পিকারের জাল ডিও পত্র নিয়ে সতর্ক করল জাতীয় সংসদ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর সোমবার (২৭ জুলাই) এ বিষয়ে তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারিত ও দাখিল করা ওই ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড বা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি গুরুতর ও আইনত দণ্ডনীয় অপরাধ।

সংসদ সচিবালয় জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরপরই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি এড়াতে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারির অনুরোধ জানানো হয়েছে। জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র প্রাপ্ত হলে সংশ্লিষ্ট যেকোনো কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রের সত্যতা নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বসাধারণ, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয় কর্তৃপক্ষ।

Tags: জাতীয় সংসদজাল ডিও পত্রডেপুটি স্পিকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার
  • মাটিরাঙ্গায় ধলিয়া খালে মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
  • নওগাঁয় হসপিটালের ভিতরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম