চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
এখন নতুন তারিখ অনুযায়ী ১০ আগস্ট সারাদেশের শিক্ষার্থীরা একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল দেখা যাবে।

