Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৪ pm ২৭, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন

বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অভিনেত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান অন্য এক নারীর (‘জেবা তাকিয়া’) সঙ্গে বিভ্রান্ত হয়ে স্নিগ্ধার ওপর ক্ষিপ্ত হন। ভুক্তভোগীর ভাষ্যমতে, উক্ত নারী চেয়ারম্যানের টাকা আত্মসাৎ করেছিলেন এবং চেয়ারম্যান স্নিগ্ধাকেই সেই নারী ভেবে রশি দিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালান।

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী জানান, নির্যাতনের সময় অভিযুক্ত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চুল টেনে ধরে শরীরের বিভিন্ন স্থানে লাথি মারেন। ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার ভয়ে তিনি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। তবে পরবর্তীতে ন্যায়বিচারের আশায় খিলক্ষেত থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করেন।

এ বিষয়ে খিলক্ষেত থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে মামলার বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করা স্নিগ্ধা চৌধুরী সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

Tags: অপরাধবিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারীরিক নির্যাতনবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম গ্রেপ্তার
  • প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ আগস্ট কাপ্তাইয়ে যাত্রা শুরু হচ্ছে প্রথম ‘এসডিজি ভিলেজ
  • এসএসসি ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা
  • দেশে ৬ মাসে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা: ৪৪ জন নিহত
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম