Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ২৭, জুলাই ২০২৬
in Lead News, রাজধানী
A A
0
ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে তাঁদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৫৮ বছর। তাঁদের পরিচয় জানা যায়নি; পুলিশ ধারণা করছে, তাঁরা ভবঘুরে ছিলেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পরিদর্শক ফারুক আরও বলেন, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও বার্ধক্যের কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মৃত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tags: DMCঢাকা মেডিকেল কলেজঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম গ্রেপ্তার
  • প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ আগস্ট কাপ্তাইয়ে যাত্রা শুরু হচ্ছে প্রথম ‘এসডিজি ভিলেজ
  • এসএসসি ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা
  • দেশে ৬ মাসে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা: ৪৪ জন নিহত
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায় সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম