Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে অনলাইন জুয়া দমনে র‍্যাবের অভিযান, আটক ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫০ pm ২৬, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
সিলেটে অনলাইন জুয়া দমনে র‍্যাবের অভিযান, আটক ৪

সিলেটে অনলাইন জুয়া দমনে র‍্যাবের অভিযান, আটক ৪

সত্যজিৎ দাস:

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকার খাদিম চৌমহনী পয়েন্টে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়,শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯,সদর কোম্পানীর একটি আভিযানিক দল খাদিম চৌমহনী এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,দীপ্ত চাষা (২১), অজয় কল (২৬),পাপলু তন্তবায় (২৬) ও অন্তর নায়েক (২০)। তাদের সবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকায়।

র‌্যাবের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা BD222.COM, Shillong Teer, Night Teer, Juwai Teerসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে জুয়া খেলতেন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) র‌্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারাগারে পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
  • নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন
  • ফেরদৌস, শাওন, রিয়াজসহ ২৭ সংস্কৃতিকর্মী-সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
  • পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
  • শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম