Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ২৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জাহাঙ্গীর আলম মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে (৪০) মারধর ও ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই নারী শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২২ জুলাই রাতে ভুক্তভোগী নারী ঘরে একা ছিলেন। এ সুযোগে একই গ্রামের প্রতিবেশী আরিফ মিয়া জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে মারধর এবং ধর্ষণ করেন। নির্যাতনের সময় তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

স্বজনরা প্রথমে তাকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি এবং সচেতন মহল অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

Tags: টাঙ্গাইলধর্ষণমির্জাপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার
  • মাটিরাঙ্গায় ধলিয়া খালে মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
  • নওগাঁয় হসপিটালের ভিতরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম