Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড়াইগ্রামে ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৭ pm ২৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বড়াইগ্রামে ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২

বড়াইগ্রামে ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২

 বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গেলে বেশ কয়েকটি সিলিন্ডার ফেটে যায়| সিলিন্ডার থেকে বের হওয়া নাইট্রোজেন গ্যসের সাদা ধোঁয়া মহাসড়কের ৪০০ মিটার অবধি আচ্ছন্ন হয়ে যায়|

এ সময় উল্টে যাওয়া ট্রাক থেকে আহত চালক ও চালকের সহকারীকে উদ্ধার করতে স্থানীয়রা কেউ সহস পায়নি| পরে ফায়ার সার্ভিসের টীম এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে| শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুরুল মহাসড়কের উপজেলার শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে| আহরা হলেন, ট্রাকের চালক ঢাকা সাভার জিঞ্জিরা এলাকার সিদ্দিকুর রহমান (৬০) ও চালকের সহকারী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫)|

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কে সৃষ্ট ছোট বড় গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টে যায়| এর পরপরই বিকট শব্দে গাড়িটিতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক হতে শুরু করে|

মুহূর্তের মধ্যে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়| স্থানীয়রা আতঙ্কে দূরে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন| এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়| পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত নাইট্রোজেনবাহি গাড়িটি উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়|

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • ফরিদপুরের বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা তরুণী
  • রাজনগরে সুদের বিরোধ, কীটনাশক পানে ব্যক্তির মৃত্যু
  • খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মানববন্ধন
  • কুলাউড়ায় অনামিকা রায়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম