Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ২৫, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আন্দোলনের একটি বড় দাবি পূরণ হলেও বিক্ষোভ থামানোর কোনো ইঙ্গিত দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বরং সংগঠনটি আরও তিনটি নতুন দাবি সামনে এনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, শুধু একজন মন্ত্রীর পদত্যাগে আন্দোলনের উদ্দেশ্য পূরণ হয়নি। প্রশ্নফাঁস ও আন্দোলন ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলোরও সুষ্ঠু জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি দাবি করেন, প্রশ্নফাঁস ও সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া, ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানে জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে ওই দিন এবং পরবর্তী সময়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি আরও দাবি করে, দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) যেন আন্দোলনকারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চায়।

প্রায় এক মাস আগে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরে নিট (এনইইটি-ইউজি) পরীক্ষার প্রশ্নফাঁস, বেকারত্ব, সরকারি জবাবদিহি ও কর্মসংস্থানের মতো বিভিন্ন ইস্যুকে ঘিরে বিস্তৃত হয়।

গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জসহ বিভিন্ন ব্যবস্থা নেয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

Tags: নতুনবিক্ষোভকারীবিশেষ নিউজশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনগরে সুদের বিরোধ, কীটনাশক পানে ব্যক্তির মৃত্যু
  • খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে মানববন্ধন
  • কুলাউড়ায় অনামিকা রায়ের রহস্যজনক মৃত্যু
  • পদত্যাগপত্রে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান
  • বড়াইগ্রামে মহাসড়কে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম