ভারতের রাজধানী নয়াদিল্লিতে দীর্ঘদিন ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শিক্ষামন্ত্রীর এই ঘোষণা আসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে। ফলে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের শুরু থেকেই তাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করা। তাঁর পদত্যাগের ঘোষণার মাধ্যমে সেই দাবির বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
তবে পদত্যাগপত্র জমা দিলেও তা কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

