Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জলাবদ্ধতায় বিপর্যস্ত মালোপাড়া, স্বাস্থ্যঝুঁকিতে শতাধিক পরিবার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫১ pm ২৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Malopara devastated by waterlogging; over a hundred families at health risk.

Malopara devastated by waterlogging; over a hundred families at health risk.

তানভীর তুহিন , স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থেকে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ছে। এতে চরম দুর্ভোগের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই বাড়ির উঠান পানিতে তলিয়ে যায়। ঘর থেকে বের হয়ে হাঁটুসমান পানি মাড়িয়ে রাস্তায় যেতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। অনেক বাড়ির আঙিনা, রান্নাঘর এমনকি বসতঘরের চারপাশও পানিতে ডুবে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মালোপাড়ার বাসিন্দা বিধান মালো (২৭) বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক জায়গা ভাগাড়ের মতো পরিবেশে পরিণত হয়েছে। স্থির ও নোংরা পানিতে মশার উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বয়স্কদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরেক বাসিন্দা তরুণ কুমার মৃধা (৪০) বলেন, প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং খাল-নালা সংস্কারের দাবি জানান তিনি।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস বলেন, মালোপাড়া গ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এলাকাবাসী দুর্ভোগে পড়েন। সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে চলতি অর্থবছরেই বাস্তবায়নের আশা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ফয়সাল খন্দকার
  • বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত
  • অর্ধেক শিক্ষকপদ ফাঁকা, সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক
  • ডেঙ্গু প্রতিরোধে সিটি ক্লাব ও পাঠাগারের সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম