Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৩ pm ২৫, জুলাই ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
বিএনপি জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

বিএনপি জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে দলটির মধ্যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, যা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

শুক্রবার (২৪ জুলাই) নীলফামারী জেলা জামায়াত কার্যালয় আল-হেলাল একাডেমিতে উপজেলা পর্যায়ের জামায়াত কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রায় পাঁচ কোটি মানুষ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করলেও বিএনপি সেই গণরায়কে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তাঁর ভাষ্য, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অনীহা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এ সময়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তাঁর অভিযোগ, বিএনপি জনগণের মতামতকে যথাযথ মূল্যায়ন না করে রাজনৈতিক অস্থিতিশীলতার পথ বেছে নিচ্ছে।

রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ’-এর মাধ্যমে যে সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আলোচনা, সহনশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ফয়সাল খন্দকার
  • বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত
  • অর্ধেক শিক্ষকপদ ফাঁকা, সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক
  • ডেঙ্গু প্রতিরোধে সিটি ক্লাব ও পাঠাগারের সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম