Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনলাইন বেটিংয়ের ক্ষতি,ছিনতাইয়ের সাজানো নাটক

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১৬ pm ২৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
অনলাইন বেটিংয়ের ক্ষতি,ছিনতাইয়ের সাজানো নাটক

অনলাইন বেটিংয়ের ক্ষতি,ছিনতাইয়ের সাজানো নাটক

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনলাইন জুয়ায় পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে সেই ঘটনা গোপন করতে ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন সুজন মিয়া (২৬) নামে এক যুবক। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি ধারালো বস্তু দিয়ে নিজের শরীরে একাধিক আঘাতও করেন। তবে রাজনগর থানা পুলিশের নিবিড় তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) মৌলভীবাজার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়,গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া দাবি করেন,তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে সুজন মিয়ার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তার পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এছাড়া তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করেন,ব্লেড বা অনুরূপ কোনো ধারালো বস্তু দিয়ে তিনি নিজেই শরীরে আঘাত করেছেন।

পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদে সুজন মিয়া স্বীকার করেন,অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এ পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি আড়াল করতেই পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজান। এ জন্য একটি নেইল কাটারের ছোট ছুরি দিয়ে নিজের শরীরে একাধিক আঘাত করেন।

পুলিশ জানায়,পরিকল্পনার অংশ হিসেবে তিনি আগেই এক বন্ধুকে বিষয়টি জানিয়ে রাখেন। পরিকল্পনা অনুযায়ী,তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন এবং স্থানীয়দের ফোন পেয়ে ওই বন্ধু ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করার অভিনয় করবেন। পরে স্থানীয়দের খবর পেয়ে ওই বন্ধু ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়াকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, নিবিড় তদন্তের মাধ্যমে পুরো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। ছিনতাইয়ের সাজানো নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ায় সুজন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: অনলাইন বেটিংয়ের ক্ষতিছিনতাইয়ের সাজানো নাটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন বেটিংয়ের ক্ষতি,ছিনতাইয়ের সাজানো নাটক
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
  • মৌলভীবাজারে চা-শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • ফুটবল থেকে অবসর নিচ্ছেন মেসি
  • টাকা ছাড়া নড়ে না ভূমি অফিসের ফাইল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম