Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

থামছেই না হামের মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৩ pm ২৪, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়, স্বাস্থ্য
A A
0
থামছেই না হামের মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি

থামছেই না হামের মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে পাঁচজন মারা গেছেন। এ পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছেন ৭১৫ জন। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।

একই সময়ে পরীক্ষায় আরও ১৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।

তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম সব বয়সীদের আক্রান্ত করতে পারলেও শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাদুর্ভাবের সময় উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুর বড় অংশই হামের সঙ্গে সম্পর্কিত বলে বিবেচিত হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন, যা ওই সময়ে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ।

Tags: দেশপ্রাণহানিহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন বেটিংয়ের ক্ষতি,ছিনতাইয়ের সাজানো নাটক
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
  • মৌলভীবাজারে চা-শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • ফুটবল থেকে অবসর নিচ্ছেন মেসি
  • টাকা ছাড়া নড়ে না ভূমি অফিসের ফাইল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম