হরিপুর, ঠাকুরগাঁও, প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তালডাঙ্গী গ্রামের বাসিন্দা শরিফের স্ত্রী লিপি আক্তার (৩৫) সাপের কামড়ে মারা গেছেন।
শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তিনি বিষয়টি বুঝতে না পারায় সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে সাপের উপদ্রব থেকে সতর্ক থাকার এবং সাপের কামড়ের সন্দেহ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

