Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান: ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ২৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান: ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান: ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। অভিযানে ৪টি সাধারণ নৌকা এবং ২০ হাজার বর্গফুট অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেক এলাকায় এই অভিযান চালানো হয়।
বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, লেকে অবৈধভাবে মাছ শিকারের সময় ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ও জাল বর্তমানে বিএফডিসির হেফাজতে রয়েছে।

এ বিষয়ে বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, কাপ্তাই লেকের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাকৃতিক মৎস্যপ্রজনন ও বিপণন সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লির শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলেন থালাপতি বিজয়
  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে ৬১ হাজারের বেশি স্বাক্ষর
  • মোদির ঘোষণাতেও অনড় আন্দোলনকারীরা
  • আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম