Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০১ pm ২৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রাম প্রতিনিধি:

জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমে কুড়িগ্রামের নয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভায়া (VIA) ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মোছাঃ নাজমা পারভীনকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. সুজন সাহা ও আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. রমজান আলী। পরে ওইদিন বিকেলে নার্স নাজমা পারভীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তারা।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগের ঝুঁকি ও প্রাথমিক পরিবর্তন শনাক্ত করা সম্ভব। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সম্মাননা পাওয়া সিনিয়র স্টাফ নার্স নাজমা পারভীন বলেন, সময়মতো স্ক্রিনিং, সচেতনতা ও টিকাদানের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এ জন্য নারীদের পাশাপাশি পরিবারের পুরুষ সদস্যদেরও সচেতন ও সহযোগী হতে হবে। মাসিকের সময় ছাড়া অস্বাভাবিক রক্তক্ষরণ কিংবা মেনোপজের পর রক্তক্ষরণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, এ অর্জন পুরো স্বাস্থ্য বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফল। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং ও জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে। নারীদের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, নারীদের স্বাস্থ্যসেবার আওতা বাড়াতে উপজেলা পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হবে।

এদিকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ও বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি নিয়মিত তদারকি করা হচ্ছে। উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিকগুলোর কার্যক্রমও নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নারীদের নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ অর্জন ভবিষ্যতে আরও বেশি নারীকে স্ক্রিনিং কার্যক্রমের আওতায় আনতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • চ্যানেল আই-এ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায় নির্মিত টকশো ‘ডায়াসপোরা ডায়লগ’
  • বান্দরবানে নদী ভাঙ্গন পরিদর্শন করলেন সাংসদ সাচিং প্রু জেরী
  • রাণীশংকৈলে রাতের আঁধারে কিশোরী অপহরণের অভিযোগ
  • মহম্মদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম