Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পল্টনে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে আলোচনায় আজাদ প্রোডাক্টসের মালিক

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৪ pm ২৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
পল্টনে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে আলোচনায় আজাদ প্রোডাক্টসের মালিক

পল্টনে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে আলোচনায় আজাদ প্রোডাক্টসের মালিক

‎এমএ আউয়াল আশিক:

‎রাজধানীর পল্টনে এক জ্যেষ্ঠ সাংবাদিককে লাঞ্ছনা, মারধর, মোটরসাইকেল ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ প্রিন্টিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

‎এ ঘটনায় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান সুমন পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৭৯, তারিখ: ১৯ জুলাই ২০২৬) করেছেন।

‎জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপুর পৌনে ১টার দিকে সাংবাদিক মিজানুর রহমান সুমন পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে তার মোটরসাইকেল পার্ক করে পাশের একটি অফিসে যান। নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওই নিরাপত্তাকর্মী এসে জানান, প্রতিষ্ঠানের মালিক তাকে ডাকছেন। সেখানে গেলে আবুল কালাম আজাদ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, এর প্রতিবাদ করলে আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের মোটরসাইকেলে আঘাত করেন, হেলমেট ভেঙে ফেলেন এবং একপর্যায়ে তার ওপর শারীরিকভাবে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেন।

‎এদিকে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, ২০০৯ সালে এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও হেনস্তার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডেও নেওয়া হয়েছিল। এছাড়া, ২০২৩ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৪৩ লাখ ৯৩ হাজার টাকার বকেয়া পৌর কর পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

‎সাম্প্রতিক এই ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎এ বিষয়ে আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ প্রিন্টিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ এর সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
  • সওজের জমিতে ব্যবসা চলছে, ১১ বছর ধরে বন্ধ ইজারা আদায়
  • শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে
  • পীরগাছায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন
  • কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ: ১০৮ ঘণ্টা পর স্বস্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম