Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

Bangla FM OnlinebyBangla FM Online
১:০১ pm ২৩, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

ববি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে কমিটি

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে র‍্যাগিংয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগ দেয়ার অভিযোগ উঠেছে একই বিভাগের ইমিডিয়েট সিনিয়র ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে । র‍্যাগিংয়ের সময় এক নবীন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। উক্ত ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুস্মিতা রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভাটার খাল পাড় এলাকায় নদীর পাড়ে পরিত্যক্ত বিল্ডিংয় র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রক্টরিয়াল বডি। এসময় এক নবীন নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানাগেছে, এলাকাবাসীর থেকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। ইমিডিয়েট সিনিয়র শিক্ষার্থীদের থেকে মুচলেকা নিয়ে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার শর্তে ছেড়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের র‍্যাগিংয়ে অভিযুক্ত ১৪তম ব্যাচের একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা এবিষয়ে মুখ খুলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, জুনিয়রদের সাথে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক সুস্মিতা রায় বলেন, হ্যা আমাদের বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের একটা ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল বডির তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই সেখানে ১৪তম ও ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের পাই। পরে প্রক্টর অফিসে মুচলেকা নিয়েছে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের থেকে। বিভাগেও আমরা দুই ব্যাচের সাথে আলাদাভাবে বসেছি। আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছি দ্রুত রিপোর্ট জমা দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা এলাকাবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ব্যাচেরই শিক্ষার্থী উপস্থিতি পায়। সেখানে ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়েছে। এই ঘটনায় বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত রিপোর্ট জমা দিবে, ঐ রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে শিশু, নারীসহ আহত ২০
  • দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
  • সওজের জমিতে ব্যবসা চলছে, ১১ বছর ধরে বন্ধ ইজারা আদায়
  • শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে
  • পীরগাছায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম