Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৬ pm ২০, জুলাই ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালক ও হেলপারসহ অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার (২০জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ভোরে উষা, রুবেল ও নাহিদ একটি অ্যাপাচি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সোহাগ হোসেন ঊষা ও মৃদুল হাসান নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অভিভাবকদের স্বাক্ষর নিয়ে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tags: দুর্ঘটনাযশোরযশোরের শার্শা উপজেলাসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারের চিলাহাটিতে পাখির গ্রাম পরিদর্শনে জেলা প্রশাসক
  • ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি
  • নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: রাহুল গান্ধী
  • চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম