Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২৮ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরি হওয়া মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া একটি এলইডি মনিটর ও সিসিটিভির ডিভিআর উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে এসআই মো. শিহাবুদ্দীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়ন সোহরাব মন্ডল পাড়া এলাকা থেকে সন্দেহজন ভাবে সাগর শেখ (৩২) ও সাগর মোল্লা (২৩) নামে দুইজনকে আটক করেন। এ সময় সাগর শেখের কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে একটি সাড়ে ১৮ ইঞ্চি এলইডি মনিটর উদ্ধার করা হয়, যার গায়ে “GIGASONIC” লেখা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ স্বীকার করে যে, উদ্ধারকৃত মনিটরটি দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি করা। তিনি আরও জানান, সহযোগী সাগর মোল্লার সহায়তায় চোরাই মালামাল বিক্রির উদ্দেশ্যে তারা ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পরে জিজ্ঞাসাবাদে সাগর শেখ আরও তথ্য দিলে পুলিশ রবিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ছরো মন্ডলের বাড়ি থেকে মনির গায়েন (২১) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করেন। এবং তার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি সিসিটিভি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়, যার গায়ে “Digital Video Recorder, Ajhua Technology, Made in China” লেখা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা গত ২৯ অথবা ৩০ মে গভীর রাতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে মনিটর, ডিভিআর মেশিন সহ বিভিন্ন মালামাল চুরি করে। পরে তারা এসব মালামাল দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীর ভাঙারি দোকানে দুই দফায় মোট ১২ হাজার টাকায় বিক্রি করে বলে স্বীকার করেছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রবিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে এবং দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে বিজিবি’র অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
  • কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
  • আর্জেন্টিনা হারায় মন খারাপ কেয়া পায়েলের
  • সিরাজগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
  • কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল সাধারণ পরিবারের মুখে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম