Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৪ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা,১ দশমিক ৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার বাসিন্দা কামাল (৪২)।

পুলিশ জানায়,এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল,পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

তল্লাশিকালে আব্দুল বাজিদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া দোকান থেকে ১ দশমিক ৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করা হয়। অপরদিকে কামালের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান,সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আব্দুল বাজিদ ও কামালের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলার তথ্যও পাওয়া গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদরাসার দপ্তরি কাম জজকোর্টের মুহুরি, প্রতিষ্ঠান প্রধানের সহায়তায় দায়িত্বে ফাঁকি
  • সিরাজদিখানে সরকারি চাকরিজীবী দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
  • রসালো-মিষ্টি স্বাদের সবেদা চাষে বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনা
  • জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
  • শরণখোলায় আর্থ স্কাউটদের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম